গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে কয়েল কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুর, ১৭ এপিল – গাজীপুরের শ্রীপুরে জয় নারায়ণপুর এলাকায় একটি কয়েল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, জয় নারায়ণপুর এলাকায় এইচ টি কর্পোরেশন নামের কয়েল কারখানার শেডে মঙ্গলবার রাত ১২টার দিকে আগুন লাগে। রাত সাড়ে ১২টার দিকে কাপাসিয়া ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমানের নেতৃত্বে দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে রাত ১টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে কারখানার শেড, কয়েল ও কয়েলের ট্রলি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কেউ হতাহত হয়নি। কয়েলের ওভারহিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৭ এপিল ২০২৪


Back to top button
🌐 Read in Your Language