অপরাধ

শিশুদের থেকে পর্নো ছবি-ভিডিও নিয়ে আপলোড করাই তার পেশা

ঢাকা, ০৩ জানুয়ারি – শিশু পর্নোগ্রাফির অভিযোগে রাজধানীর মুগদা থানার একটি বাসা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রো পলিটন পুলিশের সাইবার অপরাধ তদন্ত বিভাগ। এ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. নাজমুল ইসলাম আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৯ ডিসেম্বর মুগদা থানার অতিশ দীপঙ্কর সড়কের একটি বাসা থেকে অভিযুক্ত কে এম মীরাজুল আজমকে (২৮) গ্রেপ্তার করা হয়। এ সময় শিশু পর্নোগ্রাফির কাজে ব্যবহৃত তার মোবাইল ফোন ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি জব্দ করা হয়।

পুলিশের সাইবার অপরাধ তদন্ত বিভাগ জানায়, অভিযুক্ত আজম হোয়াটসঅ্যাপে এক অপ্রাপ্তবয়স্ক ভারতীয় কিশোরীর অশ্লীল ছবি ও ভিডিও ভাইরাল করার হুমকি দেয়। সে ওই নারীর কাছে ২ লাখ ৫০ পঞ্চাশ হাজার ভারতীয় রূপি দাবি করে।

আরও পড়ুন : বিলাস বহুল লঞ্চে ক্যাসিনো

পরে সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ের সময় বিষয়টি ডিএমপির সাইবার অপরাধ তদন্ত দলের নজরে আসলে প্রযুক্তির সাহায্যে তাকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে রমনা মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ জানায়, অভিযুক্ত মীরাজুল অনলাইনে উঠতি বয়সী শিশুদের সঙ্গে যোগাযোগ করে পর্নো ছবি ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহ করতেন। পরে দেশি-বিদেশি বিভিন্ন ওয়েবসাইটে একাউন্ট খুলে সেগুলো আপলোড করে আসছিল।

সুত্র : আমাদের সময়
এন এ/ ০৩ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language