নাটোর

জুনায়েদ আহমেদ পলক বিজয়ী

নাটোর, ০৭ জানুয়ারি – দ্বাদশ সংসদ নির্বাচনে নাটোর-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জুনাইদ আহমেদ পলক বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) নাটোরের রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে পলক পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৬৯১। তার নিকট প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের শফিকুল ইসলাম পেয়েছেন ৪৩ হাজার ১৯৯ ভোট।

এ আসনে মোটে ভোটার ৩ লাখ ৮ হাজার ৭৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৫ হাজার ৪৩০ জন, নারী ১ লাখ ৫৩ হাজার ৩৬২ ও তৃতীয় লিঙ্গের ১ জন।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৭ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language