শিক্ষা

এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফর্ম পূরণে অতিরিক্ত ফি নিলেই ব্যবস্থা

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড

ঢাকা,০৭ নভেম্বর-এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষার ফরম পূরণের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের অতিরিক্ত ফি নেওয়া যাবে না। এ নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (৬ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষার ফরম পূরণের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে বলে বিভিন্ন মাধ্যমে অভিযোগ পাওয়া গেছে।

এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের নামে কোনো অতিরিক্ত ফি না নেওয়ার নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ নির্দেশনা যথাযথভাবে পালন না করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া এইচএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে বিষয়টি গুরুত্বের সঙ্গে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

এস এম/ ০৭ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language