রাজবাড়ী

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌযান চলাচল বন্ধ

রাজবাড়ী, ০৪ জানুয়ারি – ঘন কুয়াশার কারণে দেশের দক্ষিণ প‌শ্চিমাঞ্চ‌লের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বুধবার (৩ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে এ‌ নৌরু‌টে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ক‌রে দেওয়া হয়।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলত‌দিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. আব্দুর রহিম জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় রাত সোয়া ৯টা থেকে এ রুটে ফে‌রি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

বর্তমা‌নে রুটটিতে ছোট বড় ১৭‌টি ফেরি চলাচল করছে বলে জানান তিনি।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ নৌরুটে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে ছোট বড় বেশ কিছু যানবাহন আটকা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৪ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language