ইসলাম

চাঁদ দেখা কমিটির সভা কাল

আগামীকাল বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর ১৪৪৫ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখার লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার (১৩ ডিসেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

ইসলামিক ফাউন্ডেশন বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৫ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হলো। টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।

আইএ

Back to top button
🌐 Read in Your Language