ইসলাম

২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

জ্যোতির্বিজ্ঞানের গণনার ভিত্তিতে ২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে। সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার ভিত্তিক একটি ওয়েবসাইটের তথ্যানুযায়ী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি সোমবার প্রথম রমজান শুরু হতে পারে। আগামী ২৯ শাবান অর্থাৎ শনিবার সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখার চেষ্টা করা হবে।

জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এবার শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং ৭ ফেব্রুয়ারি রোববার তা শেষ হবে। এর ফলে পরদিন সোমবার থেকেই রোজা শুরু হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে এবারের রমজান মাসটি ২৯ দিনে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসাব অনুযায়ী ২০২৭ সালের ৮ মার্চ সোমবার হবে রমজানের শেষ দিন। ফলে পরদিন ৯ মার্চ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

উল্লেখ্য যে ১৪৪৮ হিজরি সনের শুরু নিয়ে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের মধ্যে মতপার্থক্য পরিলক্ষিত হয়। কিছু দেশে ১৬ জুন মঙ্গলবার নতুন বছর শুরু হলেও অন্যান্য দেশে ১৭ জুন বুধবার থেকে হিজরি সন গণনা করা হচ্ছে।

এনএন/ ১৯ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language