২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী, শনিবার থেকে রবিউল আউয়াল মাস শুরু

বাংলাদেশের আকাশে আজ বৃহস্পতিবার পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে আগামী শনিবার ১৫ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী আগামী ২৬ আগস্ট বুধবার ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।
রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ।
ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের উপস্থিতিতে কমিটির সদস্যরা দেশের জেলা প্রশাসন এবং আবহাওয়া অধিদফতর থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করেন। দেশের কোথাও চাঁদ দেখার নিশ্চিত খবর না মেলায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের স্মৃতি বিজড়িত এই দিনটি বিশ্বের মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত।
এনএন/ ১৩ আগস্ট ২০২৬









