পশ্চিমবঙ্গ

মমতার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার

কলকাতা, ২৭ অক্টোবর – দীর্ঘ ২০ ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি শেষে পশ্চিমবঙ্গের বনমন্ত্রী (সাবেক খাদ্য ও সরবরাহ মন্ত্রী) জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে। রেশন বণ্টন দুর্নীতি মামলায় শুক্রবার ভোরে তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তদন্তকারী কর্মকর্তারা।

গ্রেপ্তার হওয়ার পর মন্ত্রী বলেন, গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। বিজেপি খুব ভালো কাজ করেছে। তারা আমাকে শিকার করেছে।

গ্রেপ্তারের পর ইডি দপ্তরে নিয়ে যাওয়া হয় তাকে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ছটায় ইডি কর্মকর্তারা ঢোকেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয়র বাড়িতে। চলে দীর্ঘ তল্লাশি অভিযান। পাশাপাশি মন্ত্রীর ঘনিষ্ঠদের বাড়িতেও চলে ইডির তল্লাশি।

একটানা জিজ্ঞাসাবাদের প্রায় একুশ ঘণ্টা পর জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করে ইডি দপ্তরে নেওয়া হয় মন্ত্রীকে।

শোনা যায়, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যটির হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটের জয় পেলেও কেবলমাত্র এই অভিযোগের কারণে তার দপ্তর বদল করে পুরনো মন্ত্রণালয় থেকে সরিয়ে নতুন মন্ত্রণালয়ে আনা হয়। খাদ্য দপ্তরের বদলে তাকে দেওয়া হয় বন মন্ত্রণালয়ের দায়িত্ব।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৭ অক্টোবর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language