ময়মনসিংহ
ত্রিশালে বাসচাপায় নিহত তিন

ময়মনসিংহ, ১১ অক্টোবর – ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় তিনজন নিহতের খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০জন।
বুধবার (১১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১১ অক্টোবর ২০২৩









