শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ পরীক্ষার ফরম পূরণের সংশোধিত সময়সূচি প্রকাশ

ঢাকা, ২৭ ডিসেম্বর- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ এবং ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের ২য় বর্ষ অনার্স (বিশেষ) পরীক্ষা অনিয়মিত/অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণ করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয়। স্থগিত এ ফরম পূরণ আজ রোববার থেকে শুরু হয়েছে। চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করীম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন- জানুয়ারির মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ!

পূরণসহ অন্যান্য বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nubd.info/honours থেকে পাওয়া যাবে।

আডি/ ২৭ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language