টলিউড

ক্যানসারে মৃত অভিনেত্রী পেলেন ‘মরণোত্তর সম্মান’

কলকাতা, ২৬ আগস্ট – মরণোত্তর কৃতী সম্মান পেয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ক্যানসারে আক্রান্ত হয়ে ২০২২ সালের ২০ নভেম্বর মারা যান তিনি।

টানা ১৯ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। দ্বিতীয় বার ক্যানসারে আক্রান্ত হওয়ার পর আর সুস্থ করে ঘরে ফেরানো যায়নি নায়িকাকে।

সম্প্রতি অভিনেত্রীর কাজের স্বীকৃতি স্বরূপ ‘মরণোত্তর কৃতী সম্মান’ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সেই সম্মান হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়েন ঐন্দ্রিলার মা।

ভারতীয় সংবাদ মাধ্যমকে অভিনেত্রী ঐন্দ্রিলার মা শিখা বলেন, এটা কি মরণোত্তর সম্মান পাওয়ার বয়স আমার মেয়েটার? ওর তো এ পুরস্কার নিজ হাতে নেওয়ার কথা। মৃত মেয়ের স্মৃতিতে কান্নায় ভেঙে পড়া এই মা এসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিকতারও প্রশংসা করেন।

আইএ/ ২৬ আগস্ট ২০২৩


Back to top button
🌐 Read in Your Language