দক্ষিণ এশিয়া

ভুটানে বাড়ছে সংক্রমণ, ৭ দিনের লকডাউন

থিম্পু, ২৩ ডিসেম্বর- সাতদিনের জন্য লকডাউন জারি হল ভুটানে। হঠাৎ করোনার প্রাদুর্ভাব মাত্রা বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দেশটি। মঙ্গলবার থেকেই বলবৎ হয়েছে লকডাউনের বিধিনিষেধ।

ভুটানের প্রধানমন্ত্রীর অফিসের ফেসবুক পেজে জানানো হয়েছে, থিম্পু, পারো, লামোইঝিংখায় করোনার প্রাদুর্ভাব বাড়ছে। মঙ্গলবার সকালেই আন্ত:রাজ্য যাতায়াত বন্ধ করা হয়েছে, পরিস্থিতির আলোকে জাতীয় কোভিড নিয়ন্ত্রণ টাস্কফোর্স আরও কড়া নিয়ম বলবৎ করতে চাইছে। ভুটানের পিএমও মনে করছে, দেশজোড়া লকডাউন ভুটানকে করোনা সংক্রমণ থেকে রক্ষা করবে। কমবে গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনাও।

এই বিষয় সংক্রান্ত বিজ্ঞাপ্তিতে লেখা হয়েছে, ফের জোন সিস্টেম চালু হচ্ছে, প্রতিটা জেলা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে, চলাচল ওই জোনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। আপাতত বন্ধ থাকবে স্কুল, কলেজ। আগামী সাতদিন নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করবে প্রশাসন। তবে অত্যাবশ্যকীয় পণ্যের পরিষেবা চালু থাকছে।

আরও পড়ুন : করোনার নতুন ধরনে ভ্যাকসিন পরীক্ষা করছে ফাইজার-মডার্না

সরকারি বিবৃতি বলছে সংক্রমণের গতিপ্রকৃতি দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে লকডাউন বাড়বে কিনা। ভুটানে প্রথম লকডাউন ঘোষিত হয় অগাস্ট মাসের প্রথম সপ্তাহে। কড়া নিয়ম মেনে করোনা প্রতিরোধে ভুটানের সাফল্য অর্জন করেছিল।

সূত্রঃ টাইমসনাউ নিউজ
আডি/ ২৩ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language