সুনামগঞ্জ

নদীর পানি বাড়ছে, ডুবছে নিম্নাঞ্চল

সুনামগঞ্জ, ০২ জুলাই – টানা বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, যাদুকাটাসহ সব নদ-নদীর পানি বাড়ছে। এতে রাস্তাঘাট ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন নিম্নাঞ্চলের পাঁচ লাখেরও বেশি মানুষ।

শনিবার (১ জুলাই) পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দূর্গাপুর সড়ক ডুবে যায়।

এতে প্লাবিত হচ্ছে তাহিরপুর, ছাতক, দোয়ারা বাজার, মধ্যনগরসহ বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল। সুনামগঞ্জ শহরের সঙ্গে তাহিরপুর উপজেলার সরাসরি সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এতে লক্ষাধিকেরও বেশি মানুষ ভোগান্তিতে পড়েন এবং বন্যা আতঙ্কে ভাটির ২০ লাখেরও বেশি মানুষ।

স্থানীয়রা জানান, ঢলের পানি যেভাবে বাড়ছে এতে আতঙ্কের মধ্যে রয়েছেন তারা।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, বৃষ্টিপাত অব্যাহত থাকায় ও উজানের পাহাড়ি ঢল নামায় সুনামগঞ্জের সুরমা, যাদুকাটা, কুশিয়ারাসহ সব নদ-নদীর পানি বিপৎসীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সুনামগঞ্জের স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা রয়েছে বলেও জানান তিনি।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০২ জুলাই ২০২৩


Back to top button
🌐 Read in Your Language