অপরাধ

মোহাম্মদপুরে কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেপ্তার ৩

ঢাকা, ১০ জুন – রাজধানীর মোহাম্মদপুরে ৪ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. হোসেন, মো. আবু কালাম ও মো. আজাদ।

শুক্রবার (৯ জুন) গোয়েন্দা পুলিশ রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. ফজলে এলাহী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর থানার লাউতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূল্যবান কষ্টি পাথরের মূর্তিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১০ জুন ২০২৩


Back to top button
🌐 Read in Your Language