গাজীপুর

গাজীপুরে বিএনপির বহিষ্কৃত ১৫ জন কাউন্সিলর নির্বাচিত

গাজীপুর, ২৭ মে – গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে ৫৭টি সাধারণ ওয়ার্ডে এবং ১৯টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে ১৪ জনই বিএনপি থেকে বহিষ্কৃত নেতাকর্মী। নির্বাচনে অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়।

যেসব ওয়ার্ড থেকে এসব নেতকর্মী নির্বাচিত হয়েছেন সেগুলো হচ্ছে- ১৫, ১৯, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৮, ৩০, ৪০, ৪২, ৪৮ ও ৫৫ এবং সংরক্ষিত ১৮ নম্বর ওয়ার্ড থেকে। এর মধ্যে শাহীনুল আলম নামে একজন ছাড়া বাকিরা স্থানীয় বিএনপির বিভিন্ন পদে ছিলেন। সংরক্ষিত ১৮ নম্বর ওয়ার্ডে নির্বাচিত কেয়া শারমিন গাজীপুর মহানগর মহিলা দলের সহসভাপতি ছিলেন। গত ১৬ মে দল থেকে আজীবনের জন্য তাদের বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

সাধারণ ৫৭টি ওয়ার্ডে নির্বাচিতরা হলেন যথাক্রমে সালাম আহমেদ আব্বাস, মনির হোসেন, শাহিন মোল্লা, কাজী আতাউর, দবীর সরকার, আসাদুজ্জামান তুলা, কাউসার আহমেদ, সেলিম রহমান, শফিকুল আলম তপন, খলিলুর রহমান, সনজিৎ বাবু, আব্বাস উদ্দীন খোকন, খোরশেদ আলম সরকার, এসএম আলতাব হোসেন, ফয়সাল আহমাদ সরকার (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), আবু সাঈদ ম-ল, মো. রফিকুল ইসলাম, মো. আবদুল কাদির ম-ল, শাহীন আলম, মো. শহীদুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন বাদল, ছবদের হাসান, মো. খোরশেদ আলম রিপন, মো. মাহবুবুর রশীদ খান শিপু, মো. মজিবুর রহমান, মো. হান্নান মিয়া হান্নু, মো. জাবেদ আলী জবে, হাসান আজমল ভূঁইয়া, শাহজাহান মিয়া সাজু, মো. আনোয়ার হোসেন, আলমাস মোল্লা, মো. রফিকুল ইসলাম, মো. মিজানুর রহমান, মো. জাহাঙ্গীর আলম, মো. মীর ওসমান গনি কাজল, মো. ইকবাল হোসেন মোল্যাহ, রাশেদুজ্জামান জুয়েল, মো. মনিরুজ্জামান, মো. মাসুদুল হাসান বিল্লাল, এম কে নজরুল ইসলাম বিকি, আমজাদ হোসেন মোল্লা, সুলতান উদ্দিন আহমেদ, খালেদুর রহমান রাসেল, মো. মাজহারুল ইসলাম দিপু, শাহ আলম রিপন, মো. নুরুল ইসলাম, মো. হেলাল উদ্দিন, মো. সফি উদ্দিন, মো. আমির হোসাইন, কাজী আবু বকর সিদ্দিক, মো. আমজাদ, মো. জাহাঙ্গীর হোসেন, মো. সোলায়মান হায়দার, মো. বিল্লাল হোসেন মোল্লা, মো. আবুল হাশেম, মো. আবুল হোসেন ও মো. গিয়াস উদ্দিন সরকার।

সংরক্ষিত মহিলা ওয়ার্ডের ১৯ জন নির্বাচিত কাউন্সিলররা হলেন যথাক্রমে পারভীন আক্তার, মাহমুদা আক্তার, ইসরাত জাহান শিল্পী, তাসলিমা নাসরিন, লিপি আক্তার, তানিয়া আক্তার, রীনা সুলতানা, আফসানা আক্তার, নাসেরা সুলতানা বেবী, আয়েশা আক্তার, সালেমা খাতুন, হাসনা হেনা, শিরিন আক্তার, হোসনে আরা সিদ্দিকা, ফেরদৌসী জামান ফিরু, হামিদা বেগম, সেলিনা আক্তার, কেয়া শারমিন ও রাখি সরকার।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২৭ মে ২০২৩


Back to top button
🌐 Read in Your Language