গাজীপুর

সাভার থানা ছাত্রদলের ১৮৮ সদস্যের নতুন কমিটি গঠন, সভাপতি মাশফি ও সম্পাদক সামির

সাভার, ৭ জুন – সাভার থানা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ফয়সাল আহমেদ মাশফিকে সভাপতি এবং মাহবুব হোসেন সামিরকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ছাত্রদলের ঢাকা উত্তর জেলা শাখার সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ উদ্দিন শুক্রবার এই কমিটির অনুমোদন দেন। ঘোষিত ১৮৮ সদস্যের এই আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে রফিকুল ইসলাম নোমানকে সিনিয়র সহ সভাপতি করা হয়েছে। এছাড়া কমিটিতে মোট ৬৬ জন সহ সভাপতি হিসেবে স্থান পেয়েছেন।

কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান। সেই সঙ্গে ৮১ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। মো. রাকিব হাসানকে সাংগঠনিক সম্পাদক এবং ২৫ জনকে সহ সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

নতুন এই কমিটিতে শিশির হাসানকে প্রচার সম্পাদক ও নজরুল ইসলামকে সহ প্রচার সম্পাদক করা হয়েছে। দফতর সম্পাদক হিসেবে মো. শারাফাত হোসাইন এবং সহ দফতর সম্পাদক হিসেবে জাহিদ হাসান দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি কমিটিতে সাতজনকে সদস্য করা হয়েছে।

এস এম/ ৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language