ক্রিকেট
চার হাজারি ক্লাবে মাহমুদউল্লাহ
ঢাকা, ০৮ ডিসেম্বর- টি-টোয়েন্টি ক্রিকেটে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে খেলতে নেমে এই মাইলফলক স্পর্শ করেন জেমকন খুলনার অধিনায়ক। চতুর্থ বাংলাদেশি হিসেবে এই কীর্তি ছুঁলেন তিনি।
আরও পড়ুন-টেস্ট র্যাংকিংয়ে সাকিবের চমক
মঙ্গলবার (০৮ ডিসেম্বর) চট্টগ্রামের বিপক্ষে খেলতে নামার আগে মাইলফলকটি স্পর্শ করতে মাহমুদউল্লাহর দরকার ছিল ২ রান। সাকিব আল হাসান আউট হওয়ার পর দলের স্কোর যখন ৪ উইকেটে ৬৬, তখন মাঠে নামেন মাহমুদউল্লাহ। এরপর ইনিংসের ১১তম ওভারে মোসাদ্দেকের বলে সিঙ্গেল নিয়ে চার হাজারি ক্লাবে প্রবেশ করেন তিনি।
এর আগে এই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মঞ্চেই তামিম ইকবাল ছয় হাজার ও সাকিব আল হাসান পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।
সূত্র: বাংলা নিউজ
আডি/ ০৮ ডিসেম্বর









