ক্রিকেট

করোনায় আক্রান্ত নেপালের তারকা ক্রিকেটার লামিচানে

কাঠামান্ডু, ২৮ নভেম্বর- মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন নেপালের লেগ-স্পিনার সন্দীপ লামিচানে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন ২০ বছর বয়সী তারকা নিজেই।

শনিবার (২৮ নভেম্বর) সন্দীপ নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লেখেন, ‘সবাই আমার অভিবাদন নিন। এটা আমার আন্তরিক দায়িত্ব সবাইকে জানানো যে, আমি কোভিড-১৯ পজিটিভ হয়েছি। গত বুধবার থেকে আমার শরীরের কিছু অংশে ব্যথা অনুভব হচ্ছিল। তবে আমার শরীর এখন ধীরে ধীরে উন্নতির দিকে। সবকিছু ভালো হয়ে যাবে, আমি আবার মাঠে ফিরব। আমাকে আপনাদের প্রার্থনায় রাখুন।’

সন্দীপ সম্প্রতি বিগ ব্যাশ লিগের আসন্ন মৌসুমের জন্য হোবার্ট হারিক্যানের সঙ্গে চুক্তি করেছেন। এর আগে তিনি খেলেছেন মেলবোর্ন স্টার্সের হয়ে। ২০১৯ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সন্দীপ খেলেছিলেন সিলেট সিক্সার্সের জার্সিতে।

সূত্র: সময় টিভি

আর/০৮:১৪/২৮ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language