বাগেরহাট

বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদককে গুলি করে হত্যা

বাগেরহাট, ১১ নভেম্বর – বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম ভূঁইয়া তানুকে গুলি করে হত্যা করেছে দুর্বুত্তরা। আজ রাত ৯টার দিকে বাগেরহাট শহরে তাকে গুলি করে হত্যা করা হয়।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা আজ রাত সাড়ে ৯টার দিকে নূরে আলম ভূঁইয়া তানুকে গুলি করে। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা তাকে গুলি করেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। কারণটিও অজ্ঞাত। তদন্ত চলছে। পরে তদন্তসাপেক্ষে বিস্তারিত জানানো যাবে।

২৫০ শয্যার রাজিয়া নাসের জেনারেল হাসপাতাল (বাগেরহাট সদর হাসপাতাল)-এর তত্ত্বাবধায়ক ডা. অসীম সমাদ্দার দেশ রূপান্তরকে বলেন, গুলিবিদ্ধ এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়। তার গায়ে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের বিষয়টি প্রক্রিয়াধীন।

এদিকে, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য জোর দাবি জানান।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১১ নভেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language