দক্ষিণ এশিয়া

‘ভারতের দামেই’ রাশিয়া থেকে তেল কিনতে চায় পাকিস্তান

ইসলামাবাদ, ১৮ অক্টোবর – চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসনের পর থেকেই কম দামে রুশ তেল কিনছে ভারত। মস্কো থেকে দিল্লির তেল কেনা মোট আমদানির ২ শতাংশ থেকে বেড়ে ১৪ শতাংশ হয়েছে ৷ উচ্চ বৈশ্বিক মূল্যের আলোকে ‘মুদ্রাস্ফীতি-ব্যবস্থাপনা’ পরিকল্পনার মধ্যে রয়েছে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করে ভারত। এবার সেই পথে হাটতে চায় পাকিস্তানও। ভারতের দামেই তেল কিনতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন দেশটি অর্থমন্ত্রী ইসহাক দার।

পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার দাবি করেছেন যে ইসলামাবাদ রাশিয়ান ইউরাল গ্রেডের অপরিশোধিত ক্রুড কিনতে প্রস্তুত সেই একই মূল্যে যা মস্কো নয়া দিল্লিকে দিচ্ছে।

বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভায় যোগ দিতে যুক্তরাষ্ট্রে চারদিনের সফর শেষে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৮ অক্টোবর ২০২২


Back to top button
🌐 Read in Your Language