নবগঠিত উপজেলা কমিটির সম্পাদককে স্বর্ণের নৌকা দিয়ে সংবর্ধনা
মাদারীপুর, ২৬ সেপ্টেম্বর – গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলার রাঘদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুলকে স্বর্ণের নৌকা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার সন্ধ্যায় উপজেলার রাঘদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জনগণ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
৭নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি বশার মোল্লার সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আপ্তাবুদ্দিন আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক কেএম জাকির হোসেন খান, ইউনুস মল্লিক, সাখাওয়াত হোসেন সুমন প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের নবগঠিত সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুল বলেন, আমার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জনগণ সংবর্ধনা অনুষ্ঠানে আমাকে স্বর্ণের নৌকা উপহার দেন।
সূত্র: যুগান্তর
আইএ/ ২৬ সেপ্টেম্বর ২০২২









