সিলেট

রিমান্ড শেষে কারাগারে আকবর

সিলেট, ১৭ নভেম্বর- পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান উদ্দিন (৩০) হত্যার মূল অভিযুক্ত সিলেটের বন্দরবাজার ফাঁড়ির সাবেক ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াকে সাতদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে সিলেট চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক আবুল কাশেম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, রিমান্ড শেষে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে বরখাস্ত এসআই আকবরকে আদালতে হাজির করা হয়। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরআগে মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ২ টার দিকে সিলেট চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক আবুল কাশেমের আদালতে তাকে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আওলাদ হোসেন। শুনানি শেষে বিচারক সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সূত্র: সিলেটভিউ২৪

আর/০৮:১৪/১৭ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language