জাতীয়

করোনায় আক্রান্ত শ্রম ও কর্মসংস্থান সচিব

ঢাকা, ১৬ নভেম্বর- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

এর আগে ২-৩ দিন তার শারীরিক দুর্বলতা দেখা দিলে তিনি গতকাল করোনা টেস্ট করান। শারীরিক দুর্বলতা ছাড়া অন্য কোনো উপসর্গ নেই তাঁর।

শ্রম সচিব বাসায় আইসোলেশনে আছেন। সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

সূত্র: কালের কন্ঠ

আর/০৮:১৪/১৬ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language