যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট সিটি স্কুলে ইদুল ফিতরের ছুটির অনুমোদন

ওয়াশিংটন, ১৩ নভেম্বর- দীর্ঘকালের দাবীর প্রেক্ষিতে মুসলিম শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য পবিত্র ইদুল ফিতর উপলক্ষে ছুটি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের মিসিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট সিটির ডেট্রয়েট ফেডারেশন অব টিচার্স (ডিএফটি)।
শহরের সর্ববৃহৎ ক্যাস টেকনিক্যাল হাই স্কুলে ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে মুসলিম শিক্ষার্থীরা তিনদিনের ছুটি ভোগ করতে পারবে। আগামী বছরের মে মাসের ২-৪ তারিখ পর্যন্ত ছুটি থাকবে।
মিসিগান অঙ্গরাজ্যের সর্ববৃহৎ জেলা স্কুলে প্রথম বারের মতো ঈদ উপলক্ষে ছুটি মঞ্জুর করা হয়। অবশ্য ডেয়ারবোন পাবলিক স্কুলসহ অন্যান্য অঙ্গরাজ্যের স্কুলগুলো মুসলিম শিক্ষার্থীরা আগ থেকেই ছুটি ভোগ করে আসছে।
শহরের ক্যাস টেকনিক্যাল হাই স্কুলের সুপারিন্টেন্ডেন্ট নিকোলাই ভাট্টি বলেন, ‘দাবীর সমর্থনে শিক্ষার্থীরা প্রথমে আমার কাছে বিষয়টি আসে। এখন তা পূরণ হয়।’
ডেট্রয়েট ফেডারেশন অব টিচার্স (ডিএফটি)-এর সভাপতি ট্যারেন্স মার্টিন বলেন, ‘স্কুলের অগ্রগতিতের এটি একটি অনন্য সংযোজন। মুসলিম শিক্ষার্থী ও শিক্ষক উভয়ের জন্য এ ছুটি প্রযোজ্য হবে।’
ছুটির দাবীতে শিক্ষার্থীদের আন্দোলনটি শুরু হয় ২০১৮ সালে। তখন মুহাম্মদ মুনতাকিম নামের একজন একজন সিনিয়র শিক্ষার্থী ক্যাস টেক স্কুলের শিক্ষার্থীদের নিয়ে দাবী একটি ক্যাম্পেইন শুরু করে।
উচ্চমাধ্যমিকের অধিকাংশ সময় ছুটির দাবীতে মুনতাকিমকে অনেক লড়াই করতে হয়েছে। দাবী আদায়ে অন্যান্য শিক্ষার্থী ও কমিউনিটির সদস্যদের সঙ্গে মিলে মুনতাকিম অনেক সমাবেশ করে। দাবীর সমর্থনের হাজার জনের স্বাক্ষর সংগ্রহ করা হয়।
দীর্ঘ এক মাস রোজ পালনের পর ইদুল ফিতর উদযাপন করে মুসলিমরা। খাবার প্রদান, বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ ও মানুষকে সহায়তার মাধ্যমে তা উদযাপন করা হয়।
যুক্তরাষ্ট্রের মিসিগান অঙ্গরাজ্যে ডেট্রয়েট সিটি সবচেয়ে জনবহুল একটি এলাকা। ২০১৭ সালের পরিসংখ্যান মতে এখানকার জনসংখ্যা ৬ লাখ ৭৩ হাজার ১০৪জন। মোট জনসংখ্যার শতকরা তিন ভাগ মুসলিম।
সূত্র : ডেট্রোয়েট চকবিট
আর/০৮:১৪/১৩ নভেম্বর









