জাতীয়

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ রাতে বৃষ্টির পূর্বাভাস

ঢাকা, ২৫ জুন – ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃহস্পতিবার রাতে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায় যে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ সন্ধ্যা ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ এবং তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আগামীকাল শুক্রবার ভোর ৫টা ১৩ মিনিটে সূর্যোদয় এবং সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে সূর্যাস্ত হবে।

এনএন/ ২৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language