টাঙ্গাইল

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২

টাঙ্গাইল, ০৯ নভেম্বর- টাঙ্গাইলে বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হ‌য়ে‌ছে। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছে অন্তত আরো ৫ জন। সোমবার (৯ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রসুলপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার মির্জাপুর উপজেলার তেলিয়া গ্রামের মৃত আজহার আলীর ছেলে শাহ আলম হোসেন সেলিম (৪০) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার নরুল্যাপুর গ্রামের নুর ইসলাম শেখের ছেলে মিজানুর রহমান শেখ (২৮)।

এলেঙ্গা হাইওয়ে (মধুপুর) ফাঁড়ির ইনচার্জ কামাল হো‌সেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের রসুলপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের ড্রাইভার ও বাসের সুপারভাইজার নিহত হয়। আহত হয় অন্তত পাঁচজন।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

সূত্র: বার্তা২৪

আর/০৮:১৪/৯ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language