মাদারীপুর

মাদারীপুরে বাসের ধাক্কায় ভ্যানের ৩ যাত্রী নিহত

মাদারীপুর, ০৪ মে – মাদারীপুরের রাজৈর উপজেলার বাবনাতলায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় ভ্যানের ৩ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (৪ মে) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার রাতে একটি ভ্যান চার যাত্রী নিয়ে বাবনাতলা এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় বরিশাল থেকে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই আমির শেখ নামের এক ভ্যানযাত্রী নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে প্রান্ত দফাদার নামের এক ব্যক্তিসহ দুজন মারা যান।

মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মস্তফা রাসেল এসব তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র: রাইজিংবিডি
এম এস, ০৪ মে


Back to top button
🌐 Read in Your Language