চট্টগ্রাম

হাসপাতালে বিয়ে হওয়া সেই ফাহমিদা মারা গেছেন

চট্টগ্রাম, ২১ মার্চ – প্রেমিকার সাথে ঘর বাঁধার স্বপ্ন ছিল ক্যান্সার আক্রান্ত ফাহমিদার। সেই স্বপ্ন পূরণ করতে প্রেমিক মাহমুদুলও হাতে রেখেছিলেন হাত। গত ৯ মার্চ উভয় পরিবারের সম্মতিতে হাসপাতালে হয় বিয়ে। কিন্তু ১২ দিন না পেরুতেই এলো দুঃসংবাদ। অবশেষ ক্যান্সারের কাছেই হেরে গেলেন ফাহমিদা।

সোমবার (২১ মার্চ) সকাল ৭টার দিকে বেসরকারি হাসপাতাল মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সকালে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এর আগে সোমবার বাড়ি ফিরলেও শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় মঙ্গলবার (১৫ মার্চ) ভোরে ফাহমিদাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়।

২৬ বছর বয়সী ফাহমিদা চট্টগ্রামের বেসরকারি চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ করেন। শিক্ষাজীবনেই ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পড়ালেখা শেষ করা মাহমুদুলের সঙ্গে ফাহমিদার পরিচয় হয়। দুই পরিবারের মধ্যে তাদের সম্পর্কের বিষয়ে জানাজানি ছিল। বিয়ের কথাবার্তাও হয় ২০২০ সালের শেষ দিকে। কিন্তু গত বছরের জানুয়ারি মাসে ফাহমিদার রেকটাম ক্যান্সার ধরা পড়ে।

সূত্র : চ্যানেল 24
এম এস, ২১ মার্চ

Back to top button
🌐 Read in Your Language