দক্ষিণ এশিয়া

এপ্রিলে ভারতে সফরে যাবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২০ মার্চ – আগামী ২ এপ্রিল ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ভারত সফরে আসবেন। ভারত ও ইসরালের মধ্যে মৈত্রী এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বেনেট এ সফরে আসছেন বলে তার অফিস জানিয়েছে।

এক বিবৃবিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় বলেছে, নয়া দিল্লি ও তেল আবিবের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৩০তম বার্ষিকী উপলক্ষে এই সফরের আয়োজন করা হয়েছে। রোববার এই খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু।

বিবৃবিতে বলা হয়, এই সফরের উদ্দেশ্য হলো দুই দেশের মধ্যকার কৌশলগত জোটকে জোরদার করা ও এগিয়ে নেওয়া এবং দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসারিত করা।

প্রসঙ্গত, ১৯৯২ সালে ভারতের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে দেশ দুটির মধ্যে সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হয়েছে এবং ইসরায়েল ভারতে অস্ত্র আমদানিকারকদের মধ্যে অন্যতম হয়ে উঠেছে।

সূত্র: সমকাল
এম ইউ/২০ মার্চ ২০২২


Back to top button
🌐 Read in Your Language