দুইবার এগিয়ে গিয়েও বেনফিকার মাঠে ড্র করলো আয়াক্স

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে দারুণ খেলেছে আয়াক্স আমস্টারডাম। পর্তুগালের ক্লাব বেনফিকার সঙ্গে করেছে দারুণ লড়াই। তবে দুইবার এগিয়ে গিয়েও বেনফিকার মাঠে তাদের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আয়াক্স।
ম্যাচে আয়াক্সের সেবাস্তিয়ান হলার দুটি গোল করেন। তবে তার একটি নিজেদের জালে। অন্যটিকে বেনফিকার জালে।
এদিন ম্যাচের ১৮ মিনিটে দুসান তাদিচের গোলে এগিয়ে যায় বেনফিকা। তবে ২৫ মিনিটেই সমতা ফেরে ম্যাচে। এ সময় সেবাস্তিয়ান হলার নিজেই নিজেদের জালে বল জড়িয়ে দেন। অবশ্য এর ৪ মিনিটের মাথায় আবারও গোল করেন হলার। এবার অবশ্য বেনফিকার জালে বল জড়ান তিনি। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে মাঠে নামা প্রত্যেক ম্যাচে গোল করার কৃতিত্ব দেখান তিনি।
হলারের গোলে ভর করে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ডাচ ক্লাবটি। বিরতির পর ৭২ মিনিটে সমতা ফেরায় বেনফিকা। এ সময় রোমান ইয়ারেমচুক গোল করেন। বাকি সময়ে এই সমতা আর ভাঙেনি।
১৫ মার্চ ফিরতে লেগে আয়াক্সের মাঠে খেলতে আমরস্টারডাম যাবে বেনফিকা।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৪ ফেব্রুয়ারি









