রসনা বিলাস

চিড়ার কচুরি তৈরি করুন খুব সহজে (ভিডিও সংযুক্ত)

বিকেলের নাস্তায় চায়ের সাথে ক্রিস্পি কোন খাবার হলে খেতে দারুন লাগে। পেঁয়াজু, বড়া, পুরি, বেগুনি, চিপস অনেক কিছুই তো খাওয়া হয়। পুরি, চপ, বেগুনি অনেক তো হল এইবার না হয় নতুন কিছু তৈরি করুন। পোহা কচুরি ভারতীয় জনপ্রিয় একটি খাবার। অল্প উপকরণে ঝটপট তৈরি করা সম্ভব এই কচুরি। আসুন তাহলে জেনে নেওয়া যাক এর রেসিপিটি।

উপকরণ:
১। ১.৫ কাপ আলু সিদ্ধ
২। ৬টি পাউরুটি
৩। ১/২ কাপ চিড়া
৪। ১ টেবিল চামচ লেবুর রস
৫। ১ চা চামচ লাল মরিচের গুঁড়ো
৬। ১/২ চা চামচ চাট মশলা
৭। ২টি কাঁচা মরিচ কুচি
৮। ১ টেবিল চামচ ধনেপাতা কুচি
৯। লবণ
১০। তেল

প্রণালী:
১। একটি পাত্রে সিদ্ধ আলু, পাউরুটির টুকরো, শুকনো মরিচ গুঁড়ো এবং সামান্য লবণ দিয়ে একসাথে মেশান।

২। এবার এই মিশ্রণ দিয়ে ছোট ছোট বল তৈরি করুন।

৩। আরেকটি পাত্রে ভেজানো চিড়া,চিনাবাদাম কুচি, ধনেপাতা কুচি, কাঁচা মরিচ কুচি, চাট মশলা, লেবুর রস, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে মিশিয়ে নিন।

৪। এবার চিড়ার মিশ্রণটি হাতে নিয়ে রুটির মত করে নিন।

৫। এর ভিতর আলুর মিশ্রণটি দিয়ে মুখ বন্ধ করে দিন।

৬। চুলায় মাঝারি আঁচে তেল গরম হয়ে আসলে এতে কচুরিগুলো দিয়ে দিন।

৭। বাদামী রং হয়ে আসলে নামিয়ে ফেলুন।

৮। সস দিয়ে পরিবেশন করুন মজাদার চিঁড়ার কচুরি।

পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে

এম ইউ


Back to top button
🌐 Read in Your Language