পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গের জঙ্গলে উদ্ধারকৃত ১২ উট কার?

কলকাতা, ১৩ নভেম্বর – পশ্চিমবঙ্গে ১২টি উট উদ্ধার করেছে গঙ্গারামপুর ও তপন থানা পুলিশ। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনও আটক করা যায়নি। উটগুলো কোথা থেকে কিভাবে এলো, মালিক কে, সে বিষয়ে তদন্ত করছে ওই দুই থানার পুলিশ।

শুক্রবার (১২ নভেম্বর) গঙ্গারামপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রতনপুর এলাকায় অভিযান চালিয়ে জঙ্গল থেকে উটগুলো উদ্ধার করে। এরপর উদ্ধার হওয়া উটগুলো নিয়ে যাওয়া হয় রতনপুর ক্যাম্পে।

অন্যদিকে তপন থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রামপাড়া চ্যাঁচড়ার আইহরা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে আরও দুটি উট উদ্ধার হয়।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/১৩ নভেম্বর ২০২১


Back to top button
🌐 Read in Your Language