মধ্যপ্রাচ্য

লেবানন ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

আবুধাবি, ৩০ জুন – সংযুক্ত আরব আমিরাত প্রায় দুই মাস পর লেবানন ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। মঙ্গলবার কাতারের সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে যে এখন থেকে আমিরাতি নাগরিকরা আবারও লেবানন সফর করতে পারবেন।

তবে ভ্রমণের আগে দেশটির নাগরিকদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে বলে জানিয়েছে ইউএই কর্তৃপক্ষ।

এর আগে গত ৩০ এপ্রিল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কথা বিবেচনা করে ইরান, লেবানন ও ইরাক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল সংযুক্ত আরব আমিরাত। সে সময় ওই দেশগুলোতে অবস্থানরত সব আমিরাতি নাগরিককে দ্রুত দেশে ফিরে আসার আহ্বান জানানো হয়েছিল।

বর্তমানে শুধু লেবাননের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও ইরান ও ইরাক ভ্রমণের ওপর আগের বিধিনিষেধ এখনো বহাল রয়েছে। এদিকে সাম্প্রতিক উত্তেজনার পর প্রথমবারের মতো সোমবার থেকে তেহরান ও দুবাইয়ের মধ্যে বাণিজ্যিক বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে।

এস এম/ ৩০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language