ঢালিউড

নায়ক ফারুক দেশে ফিরছেন কাল

ঢাকা, ২৮ অক্টোবর- অনেকদিন ধরে অসুস্থ ছিলেন ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ফারুক। এরপর অবস্থা গুরুতর হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। প্রায় দেড় মাসেরও বেশি সময় সেখানের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে কিছু টেস্টের পর তার রক্তে টিবি ধরা পড়ে। সে অনুযায়ী চিকিৎসা নিয়ে বর্তমানে সুস্থ রয়েছেন মিয়া ভাই খ্যাত এই অভিনেতা।

প্রয়োজনীয় কিছু স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসক তাকে দেশে ফেরার অনুমতি দিয়েছেন। তাই আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরছেন এই নায়ক। গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন চিত্রনায়ক ফারুক নিজেই।

আরও পড়ুন: রাজধানীর পর বন্দরনগরীতে ‘ঊনপঞ্চাশ বাতাস’

আগামীকাল বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে বিকেল ৩টা ৩০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানান তিনি।

তিনি বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে এবং দেশবাসীর দোয়ায় আমি এখন সুস্থ। জ্বর নেই, অন্যান্য সমস্যাগুলোও এখন স্বাভাবিক। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবো। দেশে ফিরতে মন ব্যাকুল হয়ে আছে। অনেকে আমার খোঁজ-খবর নিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন এবং দোয়া করেছেন। সবার কাছে আমি ও আমার পরিবার কৃতজ্ঞ। সবসময় আমি আপনাদের ভালোবাসা ও দোয়া চাই।’

এন এইচ, ২৮ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language