সিলেট

ক্লাসে যেতে পারলো না সিলেটের ৩৪ কিন্ডারগার্টেনের শিক্ষার্থী

সিলেট, ১২ সেপ্টেম্বর – প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণের কারণে ১৮ মাস বন্ধ থাকার পর সিলেটসহ সারাদেশে খুলেছে স্কুল-কলেজ-মাদরাসা।

রবিবার (১২ সেপ্টেম্বর) থেকে পাঠদান কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষার্থীদের পদচারণায় প্রাণচাঞ্চল্য ফিরেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠানের আসতে পেরে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে সাজসজ্জা করে ড্রাম বাজিয়ে শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়েছে।

তবে করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক ধাক্কা সামলাতে না পেরে সিলেটে স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে ৩৪টি কিন্ডারগার্টেন স্কুল। ফলে শিক্ষা-কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে ৩০ থেকে ৩৫ ভাগ শিক্ষার্থী।

বাংলাদেশ কিন্ডারগার্টেন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মওদুদ আহমদ বলেন, দীর্ঘদিন এসব প্রতিষ্ঠান বন্ধ থাকায় ভবনের ভাড়া বহন করতে না পেরে স্কুলগুলো বন্ধ করে দিতে হয়েছে। বাকি স্কুল খুললেও শিক্ষার্থীদের একটা বড় অংশ বিদ্যালয়ে আসেনি।

সূত্র: সিলেট ভিউ
এম ইউ/১২ সেপ্টেম্বর ২০২১

Back to top button
🌐 Read in Your Language