টলিউড

একসঙ্গে টিকা নিলেন নুসরাত-যশ

কলকাতা, ১২ সেপ্টেম্বর – টলিউডের এই সময়ের সবচেয়ে আলোচিত জুটি নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত শনিবার বিকালে কলকাতা পুরসভায় গিয়ে করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন। এদিন একসঙ্গে একই ডাক্তারের কাছ থেকে টিকা গ্রহণ করেন সদ্য এ বাবা-মা। গতকাল বৃষ্টিভেজা বিকালে যশের হাত ধরেই কলকাতা পুরসভায় হাজির হন নতুন মা। এরপর নেন টিকা।

এদিন ব্লু ডেনিম এবং কালো-হলুদ-সাদা টি-শার্টে দেখা মেলে নুসরাতের। যশের পরনেও দেখা গেল ব্লু ডেনিম ও সাদা টি-শার্ট। করোনা ভ্যাকসিন নেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নুসরাত লেখেন, ‘দেরি হল, তবে খুব দেরি নয়’। অন্যদিকে যশ কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়ার ছবি দিয়ে লেখেন, ‘এবার লোড হচ্ছে আমার বডিতে অ্যান্টি-বডি’।

যশ-নুসরাতের এই ছবির কমেন্ট বক্সে উপচে পড়ছে হাজারো প্রশ্ন। অনেকে তো সরাসরি প্রশ্ন করেছেন, ‘ঈশানের বাবা-মা তবে একসঙ্গেই ভ্যাকসিনেটেড হলো দেখছি’। কেউ লিখেছেন, ‘বর-বউ একসঙ্গে টিকা নিতে গিয়েছিল’। যশ ভক্তরা বেশির ভাগই অভিনেতার সুস্থতা কামনা করেছেন। নুসরাতের কাছে অনেকেই ঈশানের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন জানতে চেয়েছেন।

ভারতীয় মিডিয়া সূত্রে খবর, এদিন চিকিত্সদের যশ জানান সামনেই তার বিদেশ সফর রয়েছে। সেক্ষেত্রে ২৮ দিনের আগে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নিতে কী করণীয় তাও তিনি জানতে চান।

পৌরসভার তরফ থেকে যশকে জানানো হয়েছে, দ্বিতীয় ডোজ আগে নিতে চাইলে বিদেশ সফর সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র যেমন পাসপোর্ট, টিকিটের প্রতিলিপি পুরসভায় জমা দিতে হবে। অন্যদিকে, সন্তানের জন্মের শংসাপত্রে পিতৃপরিচয় নিয়ে যাতে কোনো জটিলতা তৈরি না হয়, এদিন সে সংক্রান্ত আলোচনা সেরেছেন নুসরাত জাহান।

গত ২৬ আগস্ট কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন নুসরাত। ছেলের নাম ঈশান রেখেছেন প্রেমিক যশের সঙ্গে মিলিয়ে। এছাড়া ছেলের অভিভাবক হিসেবেও সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে যশের নামই উল্লেখ করেন তিনি। সরাসরি না বললেও পরোক্ষভাবে তিনি বলে দিয়েছেন, তার সন্তানের বাবা যশই।

এন এইচ, ১২ সেপ্টেম্বর


Back to top button
🌐 Read in Your Language