মধ্যপ্রাচ্য

লেবাননে গ্যাসবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ২০

বৈরুত, ১৫ আগস্ট – গ্যাসবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে লেবাননে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও সাত জন আহত হয়েছেন। যদিও প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা সম্ভব হয়নি।

শনিবার (১৪ আগস্ট) রাতে দেশটির উত্তরাঞ্চলীয় আক্কার এলাকায় বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

লেবানন রেডক্রসের বরাতে দ্য গার্ডিয়ান জানিয়েছে, বিস্ফোরণের পরপরই রেডক্রসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় ২০টি মরদেহ উদ্ধার করে।

আক্কারের এই ঘটনা বৈরুত বন্দরের বিস্ফোরণের এক বছরের মাথায় ঘটল। গেল বছরের ৪ আগস্ট ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে রাজধানী শহরে। এতে ২০০ জন নিহত ও কয়েক হাজার মানুষ আহত হয়েছিলেন।

সূত্র : আরটিভি
এন এ/ ১৫ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language