কুড়িগ্রাম

কুড়িগ্রামে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে আহত ৬

কুড়িগ্রাম, ২৬ এপ্রিল – কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন।রোববার বিকেলে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী এবং ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মো. সুজন মিয়া। এছাড়া উভয় পক্ষের আহত অন্যান্য কর্মীরা হলেন রাকিব, আপন, মাহিন এবং শরিফুল ইসলাম। তাদের স্থানীয় রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে যে গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে আগে থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে ওইদিন কথাকাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। বিশেষ করে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি রুবেল মিয়ার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই বিরোধ তীব্রতর হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি পোস্টের জেরে এই হামলা হয়েছে। তবে এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।

এনএন/ ২৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language