নারায়নগঞ্জ

রূপগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই এইচএসসি পরীক্ষার্থী নিহত

নারায়ণগঞ্জ, ২৬ এপ্রিল – নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।

রোববার বিকেলে রূপগঞ্জ থানাধীন তিনশ ফিট জলসিঁড়ি বিশ্বরোড চত্বরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাব্বির হোসেন এবং মো. রিফাত। তারা উভয়েই চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

নিহত সাব্বির হোসেন রাজধানীর খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী এবং মো. রিফাত বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন। তারা দুজনই ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে এসেছিলেন বলে জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এনএন/ ২৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language