নোয়াখালীতে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ১৮৮

নোয়াখালী, ০৮ আগস্ট – নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩৩২ জনে। এছাড়াও একই সময়ে জেলায় আরও চারজন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ রবিবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৬৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ৭৪ শতাংশে। এছাড়াও জেলায় চারজন করোনা আক্রান্ত ব্যক্তি মারা গেছেন। সর্বমোট প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণে ২০৩ জন মারা গেছেন।
সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪৬ জন, সুবর্ণচরে ২ জন, হাতিয়া ১ জন, বেগমগঞ্জ ২৫ জন, সোনাইমুড়ীতে ৫৮ জন, চাটখিল ১৯ জন, সেনবাগ ৩২ জন, কোম্পানীগঞ্জ ২ জন, কবিরহাটে ৩ জন রয়েছেন। বর্তমানে জেলা করোনা ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৯৩ জন রোগী।
সূত্র : বিডি-প্রতিদিন
এন এইচ, ০৮ আগস্ট









