ঢাকা

ঢাকায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৪২, শনাক্ত ৪৭১৮

ঢাকা, ২৯ জুলাই – বৈশ্বিক করোনা মহামারিতে গত ২৪ ঘণ্টায় ঢাকা জেলায় ৪ হাজার ৭১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ৪২ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগের গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৬৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৩ হাজার ৩৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩৭ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৪৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৪ হাজার ৭১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৪২ জন।

এর মধ্যে ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ ৫ জন করে মৃত্যু হয়েছে ফরিদপুর, গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জে। আর তৃতীয় সর্বোচ্চ ৪ জন করে মারা গেছে নারায়ণগঞ্জ, নরসিংদী এবং টাঙ্গাইলে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এউ, ২৯ জুলাই


Back to top button
🌐 Read in Your Language