চট্টগ্রাম
চান্দগাঁওয়ে জামায়াতের ‘গোপন বৈঠক’ থেকে আটক ১৯ নেতাকর্মী

চট্টগ্রাম, ২৭ জুলাই – চট্টগ্রামে গোপন বৈঠক থেকে জামায়াত ইসলামীর ১৯ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে নগরীর চান্দগাঁও থানার শমসেরপাড়া এলাকায় মাজার গলির রাঙ্গুনিয়া বিল্ডিংয়ের নিচ তলার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) আবু বক্কর সিদ্দিক।
তিনি বলেন, শমসের পাড়া এলাকার একটি বাসায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠকে জড়ো হয়েছে বলে আমরা তথ্য পাই। এর ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করা হয়েছে। এ সময় বেশকিছু বই ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়েছে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৭ জুলাই









