চট্টগ্রাম

চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

চট্টগ্রাম, ১৮ জুন – চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৬ জন।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫-৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (১৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) আনোয়ারুল আজিম।

তিনি বলেন, ‘চট্টগ্রাম শহর থেকে পটিয়াগামী বিআরটিসি পরিবহনের একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বিপরীতমুখী আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত ১৮ জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেয়ার পথেই দুজন মারা যাওয়ার খবর পাওয়া যায়।’

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১৮ জুন

Back to top button
🌐 Read in Your Language