সংগীত

ইরিনা শায়কের সঙ্গে প্রেম করছেন কেনি ওয়েস্ট

ফেব্রুয়ারিতে কিম কারদাশিয়ানের সঙ্গে বিচ্ছেদ হয়েছে কেনি ওয়েস্টের। তবে একাকীত্ব ছুঁতে পারেনি তাকে। সুপার মডেল ইরিনা শায়কের সঙ্গে প্রেম করছেন তিনি।

কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল ইরিনার সঙ্গে প্রেম করছেন কেনি ওয়েস্ট। পেজ সিক্স এর খবরে জানা গেছে, সম্প্রতি ফ্রান্সে অবকাশ যাপন করতে গিয়েছিলেন তারা। কেনি ওয়েস্টের জন্মদিন পালন করতে সেখানে গিয়েছেন তারা। সময় কাটিয়েছেন বিলাসবহুল হোটেলে। তাদের সঙ্গে কাছের বেশ কয়েকজন বন্ধুও ছিলেন।

২০১৪ সালে ইতালির ফ্লোরেন্সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কেনি ওয়েস্ট ও কিম কারদাশিয়ান। তারা বিবাহিত জীবন কাটিয়েছেন ৬ বছর। এ সময়ে তাদের চারটি সন্তান হয়েছে। তারা হলো সাত বছর বয়সী মেয়ে নর্থ, তিন বছর বয়সী মেয়ে শিকাগো, ৫ বছর বয়সী ছেলে সেইন্ট এবং দুই বছর বয়সী পাম।

নভেম্বরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন কেনি ওয়েস্ট। নির্বাচনের সময় ব্যক্তিগত পারিবারিক জীবনের অনেক তথ্য টুইটারে প্রকাশ করতে থাকেন কেনি ওয়েস্ট। এতে ক্ষিপ্ত হন তার স্ত্রী কিম কারদাশিয়ান। এরপর তারা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য লড়াই চালিয়ে ব্যর্থ হয়ে ফেব্রুয়ারিতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন।

এন এইচ, ১২ জুন


Back to top button
🌐 Read in Your Language