রাজশাহী

রাবির অফিসসমূহ ১৩ জুন থেকে সীমিত পরিসরে খুলছে

রাজশাহী, ০৮ জুন – সীমিত পরিসরে অফিসসমূহ খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় রাবির উপাচার্য (রুটিন দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক আনন্দ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী রোববার সকাল ৯টা থেকে দুপুর দুইটা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে অফিস কার্যক্রম চলবে। অফিস প্রধানগণ প্রয়োজনীয় জনবলের সংখ্যা নির্ধারণ করে ডিউটি রোস্টার তৈরি করবেন এবং সে অনুযায়ী প্রয়োজনীয় কাজ পরিচালনা করবেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সূত্র: যুগান্তর
এম ইউ/ ০৮ জুন ২০২১


Back to top button