আফ্রিকা

বুরকিনা ফাসোতে সন্ত্রাসী হামলা, নিহত বেড়ে ১৩২

উয়াগাদুগু, ০৬ জুন – বুরকিনা ফাসোর একটি গ্রামে সন্ত্রাসী হামলায় ১৩২ জন প্রাণ হারিয়েছেন। দেশটির সরকার জানিয়েছে, এটি সম্প্রতি সময়ে ঘটা সবচেয়ে জঘন্যতম হামলা। রাতভর ওই হামলার সময় স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর ও বাজার পুড়িয়ে দেওয়া হয়েছে। এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

এ হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস। তিনি এই জঘন্য হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি তিনি এ ধরনের সহিংস চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন বাড়ানোর উপর গুরুত্বারোপ করেছেন।

বুরকিনা ফাসোর রাষ্ট্রপতি রোচ কাবোর এ হতাহতের ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেছেন, আমাদের অবশ্যই দুষ্ট শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ০৬ জুন


Back to top button
🌐 Read in Your Language