আফ্রিকা

কঙ্গো ও উগান্ডায় ইবোলা সংক্রমণ: বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা

ব্রাজাভিল, ১৭ মে – আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো এবং উগান্ডায় বিরল ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় আন্তর্জাতিক পর্যায়ে জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও। তবে সংস্থাটি স্পষ্ট করেছে যে বর্তমান পরিস্থিতিকে এখনও মহামারি হিসেবে বিবেচনা করার সময় আসেনি।

জেনেভাভিত্তিক এই সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়েছে যে বুন্দিবুগিও ভাইরাসের কারণে ছড়িয়ে পড়া এই সংক্রমণটি বর্তমানে আন্তর্জাতিক উদ্বেগের একটি কারণ হয়ে দাঁড়িয়েছে।

তাই একে আন্তর্জাতিক উদ্বেগজনক জনস্বাস্থ্য জরুরি অবস্থা বা পিএইচইআইসি হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয় যে যদিও এটি একটি আন্তর্জাতিক জরুরি অবস্থা কিন্তু বর্তমান বিস্তারের মাত্রা এবং সামগ্রিক পরিস্থিতির নিরিখে এটি এখনও মহামারি ঘোষণার চূড়ান্ত মানদণ্ড স্পর্শ করেনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক পর্যায়ে নিবিড় পর্যবেক্ষণ ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এস এম/ ১৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language