জাতীয়

বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৮; শনাক্ত ১০২৮

ঢাকা, ২২ মে – গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৮ জন। এর আগে গতকাল ২৬ ও গত পরশু ৩৬ জন মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ১২ হাজার ৩৪৮ জন।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক হাজার ২৮ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন সাত লাখ ৮৭ হাজার ৭২৬ জন।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১২ হাজার ২৩০টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও এক হাজার ২৮ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার আট দশমিক ৪১ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও ১৩ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে দুই জনের বয়স ১১-২০ বছরের মধ্যে, দুই জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, দুই জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ১৩ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ১৬ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৫৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত লাখ ২৯ হাজার ৭৯৮ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৫৮ লাখ পাঁচ হাজার ৪০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৫ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৭ শতাংশ।

সূত্র : দ্য ডেইলি স্টার
এন এইচ, ২২ মে


Back to top button
🌐 Read in Your Language