ক্রিকেট

শান্তর সেঞ্চুরি ও মুমিনুলের আক্ষেপে প্রথম দিন বাংলাদেশের

ঢাকা, ৮ মে – মিরপুর টেস্টের প্রথম দিনে নাজমুল হোসেন শান্তর রেকর্ড গড়া সেঞ্চুরি এবং মুমিনুল হকের লড়াকু ব্যাটিংয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। দিনশেষে ৪ উইকেটে ৩০১ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।

টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম দলীয় ৩১ রানেই বিদায় নেন। জয়কে আউট করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের প্রথম বোলার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন শাহিন শাহ আফ্রিদি।

এরপর দলের হাল ধরেন অধিনায়ক শান্ত ও অভিজ্ঞ মুমিনুল হক। তারা দুজনে মিলে ১৭০ রানের বড় জুটি গড়েন। শান্ত ১২৯ বলে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি পূর্ণ করেন। এটি অধিনায়ক হিসেবে তার পঞ্চম শতক, যা বাংলাদেশের কোনো অধিনায়কের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড।

শেষ পর্যন্ত ১০১ রান করে সাজঘরে ফেরেন তিনি। অন্যদিকে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন মুমিনুল হক। ৯১ রানে থাকা অবস্থায় নোমান আলীর বলে এলবিডব্লিউর শিকার হন তিনি। চতুর্থ উইকেটে মুশফিকের সঙ্গে ৭৫ রানের জুটি গড়েন তিনি।

দিনের শেষ ভাগে মুশফিকুর রহিম ও লিটন দাস সতর্কতার সাথে পার করে দেন। ১০৪ বলে ৪৮ রান করে অপরাজিত আছেন মুশফিক এবং লিটন করেছেন ৮ রান।

পাকিস্তানের পক্ষে শাহিন আফ্রিদি, হাসান আলী, নোমান আলী ও মোহাম্মদ আব্বাস একটি করে উইকেট শিকার করেন।

এনএন/ ৮ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language